শনিবার দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি জানান, শহরের বিভিন্ন স্থানে ক্রেতা সেজে ডাব কিনতে গিয়ে দেখা যায়- কেউ ১২০ টকা, ১৩০ টাকা আবার কেউ ১৫০ টাকা বলছেন। অর্থাৎ ডাবের দাম ১২০ থেকে ১৫০ টাকা। এরপর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়- প্রতি পিস ডাব ৭০ থেকে ৮০ টাকায় করে কেনা পড়ছে।
.png)
তিনি আরো জানান, পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এবং চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন ডাব বিক্রেতাকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।