ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ২৪ আগস্ট ২০২৩
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার থানা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

এদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে তাদের জরিমানা আরোপ ও আদায় করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন বলেন, বৃহস্পতিবার সকালে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির ভেজাল কাঁচামাল, মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট উৎপাদন ও বিপণন করার অপরাধে বিপাশা বেকারি মালিক আবদুল হামিদকে ১০ হাজার টাকা, সুমন ফুড বেকারির মালিক বজলুর রহমানকে ৫ হাজার টাকা, রিভা বেকারির মালিক ফরিদুল ইসলামকে ২ হাজার টাকা ও সাদিয়া বেকারির মালিক শাহিনুর রহমানকে ১৫ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরির ভেজাল কাঁচামাল ও উপাদানসমূহ ধ্বংস করা হয়।

Advertisement

এ সময় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কােম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!