ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যমুনা থেকে অবৈধভাবে বালু তোলায় ইউপি সদস্যকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ২৩ আগস্ট ২০২৩
যমুনা থেকে অবৈধভাবে বালু তোলায় ইউপি সদস্যকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্য শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শরিফুল বেলকুচির বড়ধুল ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য।

বুধবার বিকেলে চৌহালীর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ জরিমানা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বেলকুচি ও চৌহালীর সীমান্তবর্তী মহেশখালীসহ আশপাশে যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন ইউপি সদস্য শরিফুল ইসলাম। এর ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের সময় চরবেল গ্রামের শ্রমিক লিটন ও আসাদুলকে আটক করা হয়। পরে ড্রেজারের মালিক শরিফুলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।

Advertisement

চৌহালী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার মুচলেকা রেখে আটককৃদের ছেড়ে দেওয়া হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!