ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ২৩ আগস্ট ২০২৩
বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করে আসছিল এক হোটেল। অন্যদিকে, অনুমোদন ছাড়াই ইলেক্ট্রনিক পণ্য বেচাকেনা করছিল আরেক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এমন অপরাধ করে আসলেও শেষ রক্ষা পেল না ওই দুই প্রতিষ্ঠান। ভ্রাম্যমাণ আদালতে হলো বিচার। আদায় হয় জরিমানা।

বুধবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানম।

অভিযানে রনি ইলেক্ট্রনিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানটির ডিলিং লাইসেন্স (আইনগত অনুমতিপত্র) ছিল না। এ কারণে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রনি আহম্মেদকে অর্থদণ্ড দেওয়া হয়। আর অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় বিসমিল্লাহ নামের এক খাবারের হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেল মালিক জহুরুল ইসলাম জরিমানার টাকা পরিশোধ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করে ইউএনও সাইদা খানম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!