ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাইড্রোলিক হর্ণ ব্যবহার, দুই চালকের জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২২ আগস্ট ২০২৩
হাইড্রোলিক হর্ণ ব্যবহার, দুই চালকের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় দুই পরিবহন চালককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় হাইওয়ে থানার সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।

জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. বদরুদ্দোজা ও পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট তানভীর আহমেদের নেতৃত্বে শব্দ দূষণ রোধে অভিযানে বের হন। সরকার নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দ দূষণের অপরাধে একটি বাস ও একটি ট্রাককে এক হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফদরের সিনিয়র কেমিস্ট মো. তানভীর হোসেন বলেন, শব্দ দূষণ রোধে বাস ও ট্রাক মালিক ও চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার না করতে বার বার নিষেধ করা হয়েছে। তবু কিছু কিছু বাস-ট্রাকে উচ্চস্বরে হর্ণ বাজাতে শোনা যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!