বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১০ এর এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
.png)
ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিক পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।
এর মধ্যে কোয়ালিটি মেটালকে ১ লাখ টাকা, অন্নেশা কর্পোরেশনকে ১০ লাখ টাকা, ন্যাং-ফ্যাং ক্যাবলসকে ২ লাখ টাকা, ফাহিম প্লাস্টিককে ২ লাখ টাকা, সাবিয়া অ্যান্ড সামিয়া পাইপকে ২ লাখ ৫০ হাজার টাকা, শাফায়াত কনজিউমার প্রোডাক্টসকে ২ লাখ টাকা, রেনটা ফুড অ্যান্ড কনজিউমারকে ২ লাখ টাকা, তৃশা ইলেকট্রো প্রোডাক্টসকে ৫ লাখ টাকা, হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ ও রিয়াল পলিমার অ্যান্ড পাইপকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক সরঞ্জাম ও ভেজাল ভোজ্যতেল জব্দ ও ধ্বংস করা হয়।