ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, সেই প্রতিবেশী দাদা গ্রেফতার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ২৬ আগস্ট ২০২৩
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, সেই প্রতিবেশী দাদা গ্রেফতার
গ্রেফতার জাহিদুল খাঁ

নাটোরের গুরুদাসপুরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত জাহিদুল খাঁকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার বেলা ১১টার দিকে র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহ রিয়াজ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে, শুক্রবার (২৫ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থান হেলেঞ্চা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদুল খাঁ গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁর ছেলে। 

Advertisement

র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহ রিয়াজ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের যৌথ বিশেষ অপারেশন দল ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা এলাকায় এক অভিযান পরিচালনা করে। এ সময় ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি জাহিদ খাঁকে গ্রেফতার করা হয়। পরে তাকে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় বলেন, শিশুটিসহ ভুক্তভোগী পরিবার আমার কাছে আসেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অন্তঃসত্ত্বা শিশুটির দায়িত্ব নেয়া হয়েছে। অপ্রাপ্ত বয়সে মা হতে গিয়ে নানা শঙ্কার মুখে পড়া লাগতে পারে। সে কথা চিন্তা করে সরকারিভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির প্রসব করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুকে সব ধরনের সহযোগিতা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!