আসামি কিবরিয়া জেলার শ্যামনগরের বুড়িগোয়ালিনি ইউনিয়নের ভামিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, গত ১৪ আগস্ট ভিকটিম সাতক্ষীরার শ্যামনগর থানাধীন হায়বাতপুর এলাকায় যাওয়ার সময় কিবরিয়া ও তার সহোযোগিসহ ভিকটিমকে অপহরণ করেন এবং আটকে রেখে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
.png)
এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে ১৭ আগস্ট শ্যামনগর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকেই র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের চেষ্টা চালায়।
এরই ধারাবহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে যশোর জেলার ঝিকরগাছা থানার হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি কিবরিয়াকে গ্রেফতার করে র্যাব। তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের ঐ কর্মকর্তা।