শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে হাতিয়া উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি নাম মো. শাহজাহান (৪০)। তিনি উপজেলার মরদ্দী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে।
জানা যায়, বিকেলের দিকে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫ জন শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ছেড়ে যায়। মেঘনা নদীর মাঝ পথে পৌঁছালে নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় পাশে থাকা আরেকটি নৌকা ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো একজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
.png)
হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার জানান, আজ নদী উত্তাল রয়েছে। তীব্র ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি ২৫ জন শ্রমিক নিয়ে নদীতে ডুবে যায়। পরে ২৪ জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।