ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ২৩ জুলাই ২০২৩
নেত্রকোণায় নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে বালু তোলার সময় দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নৌকা ডুবে শামীম নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাঁতরে উঠে প্রাণে বাঁচেন আরো সাত শ্রমিক।

নিখোঁজ শামীম মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

রোববার সকালে ঐ নদীর ১ নম্বর বালু মহলের কামারখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Advertisement

স্থানীয় ও শ্রমিকরা জানান, সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট থেকে বালু লোড নিয়ে ফেরার পথে অপর একটি বালু তোলার নৌকার মুখোমুখি সংঘর্ষে একটি নৌকা পানির নিচে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা আটজন শ্রমিকের মধ্যে সাতজন সাঁতরে তীরে উঠলেও শামীম নদীতে নিখোঁজ হন।

দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, আমাদের ডুবুরি টিম কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!