ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর সঙ্গে অভিমানে প্রাণ দিলেন স্বামী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৯, ২৫ আগস্ট ২০২৩
স্ত্রীর সঙ্গে অভিমানে প্রাণ দিলেন স্বামী
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে আলিফ উদ্দিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

আলিফ উদ্দিন উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. ইসমাঈল বলেন, স্ত্রীর সঙ্গে কয়েক মাস ধরে আলিফ উদ্দিনের মনোমালিন্য চলছিল। যতটুকু জেনেছি; স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তবে সে সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। ঘরের আঁড়ার সঙ্গে রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

Advertisement

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, বিষয়টি জানি না, তবে খোঁজ নিচ্ছি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!