ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাস্টবিন থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ২৪ আগস্ট ২০২৩
ডাস্টবিন থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে মাসদাইর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ঐ স্কুলের সামনের ডাস্টবিনের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের মরদেহ দেখতে পাওয়া যায়। কাছে গিয়ে দেখা যায় নবজাতক শিশুটি ছেলে। শিশুটির বয়স একদিন হবে। কে বা কারা ডাস্টবিনে ফেলে রেখে গেছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সজিব বলেন, একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ফেলে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!