ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাড়ে জুতা দেখে পুকুরে নেমে মিলল ২ ভাইয়ের মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ২৩ আগস্ট ২০২৩
পাড়ে জুতা দেখে পুকুরে নেমে মিলল ২ ভাইয়ের মরদেহ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- জিওধরা গ্রামের কবীর মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩) ও তার ছোট ভাই নুরুজ্জামান মিয়ার ছেলে আনাফ (৩)। 

স্থানীয়রা জানায়, বিকেলে আব্দুল আজিজ ও আনাফ খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। পরে সোয়া ৫টার দিকে পাশের একটি পুকুর পাড়ে জুতা দেখে নিচে নামলে এক শিশু মরদেহ ভাসতে থাকে। অপর শিশুকে খোঁজাখুঁজির পর তার মরদেহটিও পাওয়া যায়।

Advertisement

খবর পেয়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃতদের বাড়িতে যান এবং তাদের পরিবারকে শান্তনা দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!