ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ৭ আগস্ট ২০২৩
পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে রাকিব হোসেন (৯) এবং সিয়াম হোসেন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

সোমবার দুপুরে তাদের দাফন করা হয়। এর আগে, রোববার রাতে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল শান্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাকিব হোসেন একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে এবং সিয়াম হোসেন সাদ্দাম হোসেনের ছেলে।

জানা যায়, রাকিব হোসেন এবং সিয়াম হোসেন রোববার বিকেলে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যার দিকে স্থানীয় লিটন প্রামানিকের পুকুরে রাকিব ও সিয়ামর ভাসতে দেখতে পান। এরপর এলাকাবাসী পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।

Advertisement

তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, হাড়িয়ারকুঠির উজিয়াল শান্তিপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!