ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল নারীর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ৬ আগস্ট ২০২৩
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল নারীর
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে পা পিছলে পুকুরে ডুবে নাজমা খাতুন নামে এক নারী মারা গেছেন। উপজেলার বরমী এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুকুর থেকে মৃতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম। এর আগে সকালের দিকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত নাজমা উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মুসলেহ উদ্দিনের স্ত্রী ও আব্দুল জলিল গাজীর মেয়ে।

Advertisement

মৃতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, নাজমা গত ৬ বছর ধরে কোমড়ের সমস্যার কারণে লাঠিতে ভর করে হাঁটতেন। সকালের দিকে নিজ বাড়ি হতে একই এলাকায় তার বাবার বাড়িতে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে মারা যান।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!