নিহত উম্মে হাবিবা একই এলাকার নাজির হোসেনের মেয়ে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে কক্সবাজার থেকে টেকনাফ যাচ্ছিল পায়রা সার্ভিসের বাসটি। পথি মধ্যে মিনাবাজার এলাকায় পৌঁছালে বাসটি উম্মে হাবিবাকে ধাক্কা দেয়। পরে বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা গাড়িটি জব্দ করে থানায় খবর দেন। তবে বাস চালক ও হেলপার পালিয়ে যান।
.png)
পরিবার সূত্রে জানা যায়, মাদরাসা থেকে ফিরে নানার সঙ্গে বাসায় যাচ্ছিল উম্মে হাবিবা।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে টেকনাফ থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।