.png)
শনিবার রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মিজবাহ ঐ এলাকার রফিউল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হামিদ বলেন, বেশ কিছুদিন ধরে শিশুটির মা অসুস্থ। চিকিৎসাসহ বিভিন্ন কারণে আর্থিক অনটনে আছে পরিবারটি। তাই বর্ষার আগে ঘর মেরামত করতে পারেনি। অতিবৃষ্টির কারণে শনিবার রাতে ঘরের দেয়াল ধসে শিশুটি মারা যায়।
বাঁশখালীর ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, ঘটনাটি মর্মান্তিক। শিশুটির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।