জানা যায়, সাইফুল ইসলাম রাজমিস্ত্রীর কাজ করতেন। সকাল থেকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে রামগাঁ সাহাপুরের ওহাব উদ্দিনের বাড়িতে ছাদের কাজ করছিল। ছাদের ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল। রড তোলার সময় অসাবধানতাবসত বিদ্যুতের সঞ্চালন লাইনে স্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)