ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ২৩ আগস্ট ২০২৩
সাতক্ষীরায় রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরা সদর থানা- ফাইল ফটো

সাতক্ষীরা সদর উপজেলায় শেখ আব্দুস সালাম নামে এক রংমিস্ত্রিকে ফোন দিয়ে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম একই গ্রামের শেখ আবুল কাশেমের ছেলে।

নিহতের ভগ্নিপতি মো. মহসীন হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে কে বা কারা আব্দুস সালামকে ফোন দিয়ে ডেকে নেন। এর কিছুক্ষণ পর তারা থানাঘাটা এলাকায় আব্দুস সালামকে বেধড়ক মারপিট করে ও কুপিয়ে রেখে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় আব্দুস সালাম পার্শ্ববর্তী একটি বাড়িতে সাহায্য চাইলে তারা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে চুকনগর নামক স্থানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!