স্থানীয় সূত্রে গেছে, সকালে কিশোরগঞ্জ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি করিমগঞ্জের বালিখলা ঘাটের দিকে যাচ্ছিল। পথে করিমগঞ্জ উপজেলার বাগানবাড়ী এলাকায় হঠাৎ অটোরিকশায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।