ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বরিশাল প্লাজায় আগুন, অল্পেই রক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩১, ২১ আগস্ট ২০২৩
বরিশাল প্লাজায় আগুন, অল্পেই রক্ষা
ফাইল ফটো

রাজধানীর ফুলবাড়িয়া এলাকার বরিশাল প্লাজা নামে একটি মার্কেটে আগুন লেগেছে। তবে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিস। মাত্র ৭ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ফুলবাড়িয়ার বরিশাল প্লাজা মার্কেটে আগুনের খবর পেয়ে ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ৮টা ৪৭ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!