বৃহস্পতিবার সকালে আখাউড়া-সুলতানপুর সড়কের তিতাস ব্রিজের পশ্চিমে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া যুবক নাসির উদ্দিন নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামের সিরাজ বাবুর্চির ছেলে। তার হাতে এবং পেটে ব্লেডের কাটা দাগ রয়েছে।
.png)
আখাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুনিম সারোয়ার বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি এক যুবক ভোরে বিদ্যুতের পোলে উঠে বসে আছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে টাওয়ার থেকে নেমে আসতে বলেন। কিন্তু তিনি নেমে আসতে চাইছিলেন না। তারপর বেলা ১১টার দিকে মোবাইল থেকে হ্যান্ড মাইকে আজান দিলে তিনি টাওয়ার থেকে নেমে আসেন।
তিনি আরো বলেন, এর আগের দিন বিকেলেও ঐ যুবক টাওয়ারে উঠেছিলেন। আমরা তাকে নামিয়ে এনেছি। ২০ দিন আগেও জেলার সদর উপজেলার বরিশল এলাকায় বিদ্যুতের পোলে উঠেছিলেন। তার মানসিক সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে।