যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান আরএম সোথবে’স মনটেরি ছিল শুক্রবারের নিলামের আয়োজক।
জানা গেছে, নিলামে যে মন্ডিয়াল স্পাইডার সিরিজের যে গাড়িটি বিক্রি হয়েছে, সেটি যুক্তরাষ্ট্রে এসেছিল ১৯৫৪ সালে। ফেরারি কোম্পানির একজন কর্মচারী এবং পেশাদার রেসিংয়ে নিয়মিত অংশ নেয়া ফ্যাঙ্কো কোর্টেসি ১৯৫৪ সালে ইতালি থেকে এটি আমদানি করেছিলেন। গাড়িটির চেসিস নাম্বার ০৪০৬ এমডি।
.png)
১৯৬০ সাল পর্যন্ত বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় নিয়মিতই দেখা যেত মন্ডিয়াল স্পাইডার সিরিজের এই গাড়িটিকে। ওই বছরই একটি রেসিং প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় গাড়িটিতে আগুন ধরে যায় এবং গাড়ির বাইরের অংশ বা বাম্পার ব্যতীত ইঞ্জিন, চাকাসহ সব পুড়ে যায়।
গাড়ির যে ছবিটি প্রকাশ করেছে আরএম সোথবে’স মনটেরি, সেটিতে দেখা যাচ্ছে, আগুনে পুড়ে যাওয়া দোমড়ানো বাম্পার ছাড়া গাড়িটিতে আর কিছুই নেই।
ক্রেতার নাম-পরিচয় না জানালেও সোথবে’স মনটেরির কর্মকর্তারা জানিয়েছেন, যিনি এটি কিনেছেন, তিনি ইঞ্জিন ও অন্যান্য অংশ (পার্টস) সংযুক্ত করে গাড়িটিকে ফের সচল করার পরিকল্পনা রয়েছে তার।
উল্লেখ্য, সবচেয়ে বেশিদামে বিক্রি হওয়া পুরোয়েছিল ৫২৮ কোটি ৩৭ ১৬ হাজার ৬৬০ টাকায় (৪ কোটি ৮৪ লাখ ডলার)। ১৯৬২ সালে তৈরি করা হয়েছিল এই গাড়িটি। ঘটনাচক্রে, ২০১৮ সালের ওই নিলামটির আয়োজক ছিল আরএম সোথবে’স মনটেরি।