ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পোরশায় কুয়ায় পড়ে প্রাণ গেল বৃদ্ধের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২১ আগস্ট ২০২৩
পোরশায় কুয়ায় পড়ে প্রাণ গেল বৃদ্ধের
পোরশা থানা- ফাইল ফটো

নওগাঁর পোরশা উপজেলায় কুয়ায় পড়ে আব্দুস সাত্তার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা লাশ উদ্ধার করেছেন।

সোমবার দুপুরে উপজেলার ঘাটনগর গ্রামের কানাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুস সাত্তার একই এলাকার কমির উদ্দিনের ছেলে।

জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে আব্দুস সাত্তার কাচারিপাড়া মসজিদ সংলগ্ন একটি কুয়ার পানি পরিষ্কার করার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে কুয়ার ভেতরে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন জানতে পারলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুয়ার ভেতর থেকে মৃত অবস্থায় সাত্তারকে উদ্ধার করেন।

Advertisement

পোরশা থানার ওসি জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!