ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদকাসক্ত ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ২১ আগস্ট ২০২৩
মাদকাসক্ত ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার
মাদারীপুর সদর মডেল থানা- ফাইল ফটো

মাদারীপুর সদর উপজেলায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দলিল বয়রা সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, মিয়রচর গ্রামের দলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ছিলেন। মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন তাকে শিকল দিয়ে আটকে রাখা হতো। সোমবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবাকে দা দিয়ে কোপ দেন। পরে স্থানীয়রা দলিলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া। সেখানে তার মৃত্যু হয়।

Advertisement

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাওলীন আফরোজ জানান, দলিলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!