ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যহাতি দেখতে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৬, ২১ আগস্ট ২০২৩
বন্যহাতি দেখতে গিয়ে প্রাণ গেল কিশোরের
ফাইল ফটো

রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নে বন্যহাতি দেখতে গিয়ে মো. ফয়সাল নামে এক কিশোর নিহত হয়েছেন।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দীন। এর আগে একই দিন বিকেলে ওই ইউনিয়নের চন টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ফয়সাল উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হাতিগুলো দীর্ঘদিন যাবত চন টিলা এলাকায় রাতের বেলা লোকালয়ে এসে মানুষের বসতবাড়িসহ ফসলের ক্ষতি ও ভাঙচুর করে। আর দিনের বেলায় আশপাশের জঙ্গলে আশ্রয় নেয়। এ কারণে মানুষ হাতি দেখতে এসে অনেকে আক্রমণের শিকার হয়। রোববার বিকেলে চন টিলায় বন্যহাতি দেখতে এসে ফয়সাল। এ সময় বন্যহাতির আক্রমণে মারা যায় সে। 

Advertisement

ওসি মোহাম্মদ ইকবাল উদ্দীন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!