ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২০ আগস্ট ২০২৩
কক্সবাজারে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে আরিফুল ইসলাম নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আরিফ ঐ এলাকার বাকপ্রতিবন্ধী আবুল কালামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ প্রকাশ পেটান মুন্সি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাড়ির বাইরে খেলতে যায় শিশু আরিফ। খেলার এক পর্যায়ে বাড়ির পাশে বিলের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় বিকেল ৩টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় বাড়ির পাশের বিল থেকে উদ্ধার করা হয়।

চকরিয়া থানার এসআই সিরাজুদ্দৌলা জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রশাসনিক প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!