ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেবীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ২১ আগস্ট ২০২৩
দেবীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে মূল্য তালিকা ও লাইসেন্স না রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুরে উপজেলার সোনাহার বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পঞ্চগড়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

ভোক্তা অধিকার সংরক্ষণ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না রাখায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ২ হাজার টাকা ও ভাই ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির লাইসেন্স না থাকার কারণে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

Advertisement

সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার পরিপন্থী কাজ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থাপনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!