বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির যেসব ভবনে লার্ভা পাওয়া গিয়েছিল সেগুলোতে পুনরায় অভিযানে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম। মহাখালী ডিএনসিসি হাসপাতালের অধিকাংশই ঢাকার বাইরের রোগী। অর্থাৎ মানুষ সচেতন হয়েছে, কারণ তারা জরিমানা দিয়েছে। আমরা সচেতনতা বাড়াতে প্রচারণাও চালাচ্ছি। গত দেড় মাসে যেখানে অভিযান চালানো হয়েছে, সেখানে আবারো রিভার্স অভিযান চলবে। দেড়মাসে প্রায় দেড়কোটি টাকা জরিমানা করা হয়েছে। পুরোটাই রাজস্ব বিভাগে জমা হয়েছে। যদি এই টাকাটা সিটি কর্পোরেশন পেতো তবে এই টাকা মশক নিধনে ও জনসচেতনতায় ব্যয় করা যেতো।
.png)
এ সময় জাপান গার্ডেন সিটির মেইনটেইন্যান্সের দায়িত্ব যারা আছেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, লার্ভা পেলে আমরা যেমন কঠোর হয়ে জরিমানা করেছিলাম, আবার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম। আমরা আসলে জরিমানা করতে চাই না। আমরা চাই কোথাও যেন লার্ভা পাওয়া না যায়।
মোহাম্মদপুরে অভিযান শেষে সাংবাদিকদের উপস্থিতিতে ডিএনসিসি নগর ভবনে বিটআই কীটনাশক টেস্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার। তিনি বলেন, এখন যে টেস্ট করা হলো ছয় ঘণ্টার মধ্যে এটির রেজাল্ট পাওয়া যাবে। এর আগে জাহাঙ্গীর নগরের ল্যাবের টেস্টে শতভাগ কার্যকরী রেজাল্ট পাওয়া গেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ কে এম শফিকুর রহমান, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক।