বুধবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
তিনি জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে ডিমের বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিম ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় এক ডিমের আড়তদারকে ৪ হাজার টাকা ও একটি ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের অফিসে ডিম বিক্রয়ের ভাউচার সরবরাহ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়। ভোক্তা অধিকার অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলো।