ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৩, ১৯ আগস্ট ২০২৩
ভৈরবে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গ্রেফতারকৃতরা

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে ৫০০টি ইয়াবসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার সকালে জেলা জেলা পুলিশ মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করে। গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৌরসভার পঞ্চবটি মহল্লার ইসহাক মিয়ার ছেলে মো. ফরহাদ (২৫) এবং একই উপজেলার পৌরসভার চন্ডিবে পলতকান্দা মহল্লার মো. সিরাজ মিয়ার ছেলে মো. সুমন (৪২)।

জানা যায়, শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে ভৈরবে মাদক বিরোধী অভিযান করে করে ডিবি পুলিশ। এ সময় ৫০০টি ইয়াবাসহ ভৈরব শহরের পঞ্চবটি পুকুরপাড় থেকে ফরহাদ ও সুমনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!