শুক্রবার দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেলে সদরের বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের গোদারপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ অভিযানে সহযোগিতা করে র্যাব সদর দফতর (ইন্ট উইং)।
গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী সদরের কাউরিয়াপাড়া (সাটিরপাড়া) গ্রামের জুয়েল মিয়া (৪৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দপুরের কামাল উদ্দিন (৫১)।
.png)
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদারপাড়া বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ঐ সময় একটি পিকআপ তল্লাশি করে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় পিকআপসহ দুইটি সাদা ড্রাম, তিনটি মুঠোফোন, দুইটি সিম ও নগদ তিন হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।