ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে ৮ কেজি গাঁজাসহ ২ জন আটক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ১৬ আগস্ট ২০২৩
সরাইলে ৮ কেজি গাঁজাসহ ২ জন আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউপির ইসলামাবাদ গোগদ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক মো. মোরশেদ আলম ওরফে আতিকুল ইসলাম জেলার সরাইল উপজেলার সৈয়দটুলা এলাকার খন্দকার মো. শফিকুর রহমানের ছেলে ও একই এলাকার তালিব হোসেনের ছেলে মো. হাসান মিয়া।

সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউপির ইসলামাবাদ গোগদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাসী করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!