আটক মাদক ব্যবসায়ী আরিফ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার গেন্দুকুড়ি গ্রামের আমিন উদ্দিনের ছেলে।
সোমবার ভোরে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া বাজার এলাকার খোশাল উদ্দিন মডেল একাডেমির সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
.png)
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. আবুল হাসেম সবুজ জানান, আরিফুল ইসলামকে ১০ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ আটকের পর উদ্ধারকৃত আলামতসহ উল্লাপাড়া মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।