ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় বসতঘরে মিলল দর্জির লাশ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ১৬ আগস্ট ২০২৩
পাবনায় বসতঘরে মিলল দর্জির লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিজ বসতঘর থেকে হাসু নামে এক দর্জির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ভাঙ্গুড়া পৌরশহরের হরোপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসুর মাথার পেছনে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ঐ এলাকার সোবাহানের ছেলে।

জানা যায়, হাসু মিয়ার বড় স্ত্রী তার দুই ছেলে নিয়ে ঢাকায় থাকেন। মাস খানেক আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে হাসু একাই বাড়িতে বসবাস করতেন। বুধবার দুপুর পার হালেও পাশের বাড়ির লোকজন হাসুকে না দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের মেঝেতে তার লাশ পড়তে থাকতে দেখেন। পরে স্থানীয়রা ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দেন।

Advertisement

ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম জানান, ময়নাতদন্তর জন্য লাশ পাবনা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পাবনা লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!