মঙ্গলবার দুপুরে উপজেলার চুড়খাই এলাকার কান্দাপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- ঐ গ্রামের আহাম্মদ আলীর ছেলে জুলহাস ও তার স্ত্রী অঞ্জনা। অঞ্জনা গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে। ৯ মাস আগে তারা বিয়ে করেন। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। অঞ্জনা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
.png)
স্বজনদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, সোমবার রাতে জুলহাস ও অঞ্জনা নিজেদের ঘরে ঘুমান। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘরের দরজা না খুললে স্বজনরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান, জুলহাস ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন। অঞ্জনার লাশ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুলহাস। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা জানা যাবে।