মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের খৈয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার খৈয়াখালী গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেন ও তার প্রবাসী দুই ছেলে সাদ্দাম হোসেন, রাব্বুল হাসান এবং একই পরিবারের সাজু মিয়ার ছেলে নাসির মিয়া, জাবেদ মিয়া, খায়ের মিয়া, হাসান মিয়া ও আনিস মিয়ার ছেলে আরিফ মিয়া।
জানা যায়, দীর্ঘদিন ধরে খৈয়াখালী গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেন ও তার ভাই সাজু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বসতবাড়ি থেকে মূল রাস্তায় ওঠার পথে বৃষ্টির পানি জমে থাকাকে কেন্দ্র করে আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ও সাজু মিয়ার ছেলে হাসানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।
.png)
পরে রাত ৮টার দিকে সাজু মিয়ার পরিবারের সদস্যরা আমির হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে আমির হোসেন গুরুতর জখম হয়। এ সময় তার দুই ছেলে প্রতিবাদ করতে এলে দুই পক্ষের মারামারি হয়। এতে আটজন আহত হন।
আহত প্রবাসী সাদ্দাম হোসেন জানান, পূর্ব পরিকল্পিতভাবে সামান্য বৃষ্টির পানিকে কেন্দ্র করে বাড়িতে হামলা চালায় ও লুটপাট করে। বাড়ির ঘরগুলো এমনভাবে কুপিয়েছে যিা এখন থাকার উপযোগী নয়।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ৯৯৯-এ মারামারির বিষয়টি অবহিত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।