ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পাহাড়ের মাটি ধসে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ১৫ আগস্ট ২০২৩
কক্সবাজারে পাহাড়ের মাটি ধসে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি

কক্সবাজারে পাহাড় ধসে মোহাম্মদ আজম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলা সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত বৃদ্ধ কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলার পাড়া এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, মোহাম্মদ আজম পাহাড় কেটে ঘর নির্মাণ করেছিলেন। সেই বাড়িতে রাতে পাহাড়ের কিছু মাটি ধসে পড়ে। সেই মাটি সরানোর জন্য মোহাম্মদ আজম সেখানে যান। এ সময় ধসে পড়া মাটি সরানোর সময় ওপর থেকে পাহাড়ের মাটি ধসে পড়লে তিনি চাপা পড়েন।

Advertisement

পরে তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজনসহ তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!