টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের এএসআই কামাল হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় রেললাইন পার হতে যান ওই যুবক। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে ছিল কালো প্যান্ট ও শার্ট। দুর্ঘটনায় ওই যুবকের মাথা ও দেহের কিছু অংশ থেতলে যায়। রাত ৮টার দিকে স্থানীয়রা পুলিশে খবর পাঠালে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
.png)