বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আখাউড়ার খড়মপুর এলাকায় ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- শুক্কুর মিয়া ও মোজাম্মেল। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, রাতে খড়মপুর কেল্লা শাহ (র.) মাজারের ওরসে আসা কয়েকজন ভক্ত মাজর সংলগ্ন তিতাস নদীর ওপর রেলসেতুতে বসেছিলেন। এ সময় হঠাৎ সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি রেলসেতুতে চলে আসে। এ সময় দুজন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। একজন ট্রেনে কাটা পড়া থেকে বাচঁতে নদীতে ঝাঁপ দেন। পরে শুক্রবার সকালে নদীতে ঝাঁপ দেওয়া একজন ও দুপুরে আরো একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
.png)
আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মুনিম সারোয়ার জানান, চারজনের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ নিখোঁজ আছে কিনা- তা নিশ্চিত নন তিনি। তবে এখনো চলছে উদ্ধার অভিযান।