পোড়াদহ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।
ওসি এমদাদুল হক জানান, বৃহস্পতিবার সকালে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটি রেললাইনের ১৭৭ নম্বর পিলারের কাছে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঐ ব্যক্তি মৃত্যু হয়। পরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
.png)
তিনি আরো জানান, ট্রেনে কাটা পড়ার বিষয়ে এবং নিহতের পরিচয় শনাক্ত করার বিষয়ে তদন্ত কাজ শুরু করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ।