বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ত্রিশালের মোবারক মেম্বার, তোফাজ্জল হোসেন, রুবেল মিয়া, সেলিম, সোহাগ ও ইদ্রিস আলী। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মোফাজ্জল হোসেন রুবেল ও দুলাল মিয়া।
.png)
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলির (পিপি) পিযুস কান্তি সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৩ জুলাই খুন হন ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটিপাড়া জামতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার। এ ঘটনায় তার ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে ত্রিশাল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।