আটক মনছুর ঐ ইউনিয়নের বাহারছড়া এলাকার জহির আহাম্মদের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি জোবাইর সৈয়দ। তিনি বলেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পুলিশের একটি টিম সাবরাং ইউনিয়নের চান্দলীপাড়া বাজারে অভিযান চালায়। এ সময় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
.png)
তিনি আরো বলেন, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।