ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে এলজিইডি অফিসে অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৫, ১৩ আগস্ট ২০২৩
কিশোরগঞ্জে এলজিইডি অফিসে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, অফিসের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বারান্দার তার পুড়ে যাওয়াসহ কিছু ক্ষতি হলেও বিভিন্ন কক্ষের ভেতর ফাইলপত্র সবই অক্ষত আছে। নির্বাহী প্রকৌশলীর কক্ষেরও সবকিছুই অক্ষত আছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!