ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আত্মগোপনে ৩৩ বছর, বোনের কুলখানিতে বোরকা পরে এসেও ধরা মাসুক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১১ আগস্ট ২০২৩
আত্মগোপনে ৩৩ বছর, বোনের কুলখানিতে বোরকা পরে এসেও ধরা মাসুক
গ্রেফতারকৃত মাসুক

১৯৯০ সাল। ওই সময় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুস সালামকে হত্যা করেন আসামি মাসুক। এ ঘটনায় ওই বছরের ১৩ এপ্রিল হত্যা মামলা করা হয়। এরপরেই আত্মগোপনে দেশের বাইরে চলে যান মাসুক। সেখানেই কাটিয়ে দেন ৩৩ বছর। তবে এতকিছুর পরেও হয়নি শেষ রক্ষা। বোরকা পরে বোনের কুলখানিতে এসে গ্রেফতার হন তিনি।

শুক্রবার অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুককে গ্রেফতার করে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত মাসুক সিলেটের গোলাপগঞ্জ করগাঁও এলাকার চরণ মিয়ার ছেলে।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯০ সালে ৭ নম্বর লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও এলাকার হাছন আলীর ছেলে আব্দুস সালামকে কুপিয়ে হত্যা করেন আসামি মাসুক। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ১৯৯০ সালের ১৩ এপ্রিল হত্যা মামলা করা হয়। ঘটনার পরপরই আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে চলে যান। এরপর সৌদি আরবেও অবস্থান করেন তিনি। এভাবে কাটিয়ে দেন ৩৩ বছর।

Advertisement

তিনি আরো বলেন, কিছুদিন আগে বোনের কুলখানিতে অংশ নিতে বোরকা পরে দেশে আসেন তিনি। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!