নিহত আইয়ূব ভূইয়া জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসার গ্রামের জানু ভূইয়ার ছেলে।
জানা যায়, আইয়ূব দুপুরে মোটরসাইকেল নিয়ে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে বিপরীত দিক থেকে আসা আখাউড়ামুখী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন জানান, নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রয়েছে। অভিযোগর ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।