ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুনে একে একে পুড়ল ৯ দোকান-বসতঘর

রাঙ্গামাটি প্রতি‌নি‌ধি
প্রকাশিত: ১০:০২, ১০ আগস্ট ২০২৩
আগুনে একে একে পুড়ল ৯ দোকান-বসতঘর
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটি সদ‌র উপজেলার আগুনে ৯‌টি দোকান ও বসতঘর পু‌ড়ে গে‌ছে। বুধবার সন্ধ্যায় কুতুকছ‌ড়ি বাজারে অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, কুতুকছড়ি বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ছোট-বড় ৯টি দোকান ও বসতঘর পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুকছ‌ড়ি ইউপি চেয়ারম্যান স‌রোজ চাকমা।

Advertisement

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, আগুনে ছোট-বড় ৯টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!