নিহত ভ্যানচালক লতা মিয়া একই উপজেলার গাতিাপড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি নিজামপুরে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
নিহতের স্বজনরা জানান, বাড়ির বারান্দায় টিনের সঙ্গে ভ্যান চার্জ দেওয়া বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হন তিনি। বারান্দার টিন নিচু হওয়ায় টিনের চালে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে তার মৃত্যু হয়।
.png)
স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন ভ্যানচালক লতা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।