ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধামইরহাটে ২ দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ৭ আগস্ট ২০২৩
ধামইরহাটে ২ দিনব্যাপী সাহিত্য মেলা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। সোমবার সকালে ধামইরহাট সরকারি এমএম কলেজ মাঠে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. আরিফুল ইসলাম।

উদ্বোধন শেষে উপজেলা পর্যায়ে এই প্রথম স্থানীয় ও অতিথি কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিকদের উপস্থিতিতে গদ্য, ছোট গল্প ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে সাহিত্য মেলাটি যেন মিলন মেলায় পরিণত হয়। আলোচনা সভার এক পর্যায়ে কবিদের উত্তরীয় পরানো হয়। আলোচনা সভার দ্বিতীয় পর্বে স্থানীয় ও অতিথি কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা পাঠ, ছোট গল্প, গদ্য নিয় আলোচনা করা হয়। 

Advertisement

কবি অরিন্দম মাহমুদ জানান, উপজেলা পর্যায়ে কবি সাহিত্যিকদের নিয়ে এর আগে এমন করে কেউ কখনো ভাবেনি। উপজেলা সাহিত্য মেলা উদ্বোধনের মধ্য দিয়ে ৩০ বছরের সাধনা পূর্ণ হলো। 

উদ্বোধন শেষে জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, বাংলা একাডেমির সমন্বয়ে আবহমান বাংলার ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতিকে ধারণ, লালন, সংরক্ষণ ও বিকাশের প্রয়াসে উপজেলার তৃণমূল পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই দিনব্যাপী সাহিত্য মেলার আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় কবি ও সাহিত্যিকদের প্রকাশিত গ্রন্থের উন্মুক্ত বুক স্টল দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এসএম আশিফ, উপজেলা ভূমি কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কথাসাহিতিক আব্দুর রাজজাক বকুল, কবি ও আবৃত্তি শিল্পী আহমেদ হোসেন বাবু, ‘শিল্প ও সাহিত্যের কাগজ‘ পালকি সম্পাদক কবি অরিন্দম মাহমুদ, নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আশরাফুল নয়ন, সহ-সভাপতি কবি অনিন্দ্য তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন মোর্শেদ, কবি মারিয়া নূর।

আরো উপস্থিত ছিলেন, ধামইরহাট সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, বরেন্দ্র ভূমির ইতিহাস ঐতিহ্য বিষয়ক গবেষক ও লেখক প্রভাষক আব্দুর রাজ্জাক প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ মেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!