ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৭

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ২৮ জুলাই ২০২৩
নওগাঁয় একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৭
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় উদ্বেগজনক হারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বাড়ায় আতঙ্কের মধ্যে রয়েছে জনসাধারণ।

গত ২৪ ঘণ্টায় ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু রোগীদের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ ও সপ্তম তলায় আলাদা দুটি ইউনিট করা হয়েছে। জ্বর হলে ডেঙ্গু পরীক্ষা করার জন্য পরামর্শ দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নওগাঁ জেলা সির্ভিল সার্জন কার্যালয়ে পরিসংখ্যান শাখা সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাস থেকে এ পর্যন্ত মোট ১০১ জন ডেঙ্গু পজিটিভ হয়েছে। গত এক সপ্তাহে ৫৫ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন ১৭ জন। এরমধ্যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সাতজন ভর্তি আছেন। এরমধ্যে চারজন পুরুষ ও তিনজন। বলা যায় বর্তমানে উদ্বেগজনক হারে ডেঙ্গু বাড়ছে। যারা ডেঙ্গু পজিটিভ হয়েছে তারা সবাই ঢাকাফেরত বলে জানা গেছে। আক্রান্তরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখন পর্যন্ত জেলায় মারা যাওয়ার কোনো ঘটনা ঘটেনি।

Advertisement

নওগাঁ জেলা সির্ভিল সার্জন ডা. আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন, মন্ত্রণালয় ও সচিবালয় থেকে আমাদের কিছু দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আমরা কার্যক্রম চালাচ্ছি। জ্বরের কোনো রোগী আসলে তাদের যেন অবশ্যই ডেঙ্গু পরীক্ষা করা হয়। 

তিনি বলেন, বাড়ির আশপাশে ঝোঁপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পরিত্যক্ত কোনো পাত্রে ও ফুলের টব বা ডাবের খোসায় পানি জমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। লিফলেট বিতরণ করে প্রচার-প্রচারণা করা হচ্ছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যা বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাঝে সচেতন করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!